ধর্ষণ ও ধর্ষণে সহযোগিত করার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে এ আদেশ দেন। দুই ছাত্রনেতা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাবির এক শিক্ষার্থী ভিপি নুরুল হক নূরসহ ছয়জনের বিরুদ্ধে লালবাগ থানায় এ মামলা করেন। আসামিদের মধ্যে ধর্ষণে ‘সহায়তাকারী’ হিসেবে নূরের নাম উল্লেখ করা হয়।মামলার প্রধান আসামি করা হয়েছে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে।
নূর ও মামুন ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।